Saturday, November 23, 2019

The California Consumer Privacy Act (CCPA)

The California Consumer Privacy Act (CCPA) goes into effect January 1, 2020. Learn how to manage your options for users in California. সবার এ্যাডসেন্সে উপরের দিকে এই মেসেজটি শো করছে।
মেসেজটিতে ক্যালিফোর্নিয়ার নতুন একটি আইনের কথা বলা হয়েছে, অর্থাৎ ক্যালিফোর্নিয়াতে বসবাসরতদের জন্য গুগল অটোমেটিক্যালি রেস্ট্রিক্টেড এ্যাড শো করবে। এ্যাডসেন্সের ডিফল্ট এ্যাড কিংবা টার্গেট বেইজড এ্যাড ক্যালিফোর্নিয়ানদের আর শো করবে না।
এটা মূলত FTC এর মতো একটি আইন যেটার সাথে আমাদের সাইট বা চ্যানেল গুলো সামঞ্জস্য পূর্ণ কিনা সেটা গুগলকে জানাতে হবে।
এক্ষেত্রে আইনটি শুধুমাত্র ক্যালিফোর্নিয়া থেকে যখন কোন ভিজিটর পাবেন কেবল তখনই প্রযোজ্য হবে। বর্তমানে যদি আপনার সে দেশের ভিজিটর নাও থাকে তবে বলা যায় না যে, ভবিষ্যতেও ক্যালিফোর্নিয়া থেকে আপনি ভিজিটর পাবেন না! সো সবারই এই বিষয়টি সেটিংস থেকে ঠিক করে রাখা উচিৎ।

👉 এ জন্য প্রথমেই আপনাকে আপনার এ্যাডসেন্স একাউন্টে লগিন করতে হবে, তারপর ডান পাশের উপরে নটিফিকেশন আইকনে ক্লিক করবেন।
এরপর উপরে উল্লেখিত মেসেজটির সাথে "টেক এ্যাকশন" বাটন আছে সেখানে ক্লিক করবেন।

👉 টেক এ্যাকশন বাটনে ক্লিক করার সাথে সাথে রেস্ট্রিক্টেড ডাটা প্রসেসিং নামের একটি বক্সে দুটি অপশন পাবেন। রেস্ট্রিক্ট ডাটা প্রসেসিং এবং ডোন্ট রেস্ট্রিক্ট ডাটা প্রসেসিং থেকে রেস্ট্রিক্ট ডাটা প্রসেসিং সিলেক্ট করে সেইভ দিয়ে দিবেন।

👉 এরপর এ্যাডসেন্সের বাম পাশে একদম নিচে প্রাইভেসিতে ক্লিক করলে নতুন পেইজ ওপেন হবে সেখান থেকে আপনার প্রাইভেসি সংক্রান্ত বাকি সেটিংস গুলো ঠিক করে নিতে পারবেন।

(বি. দ্র. উপরে বর্ণিত আইনটি শুধুই ক্যালিফোর্নিয়ানদের জন্য, আর বাকি বিশ্বের সবার জন্যই নরমাল এ্যাড শো করবে।)

@Copyright: Mazedul Hoque

No comments:

Post a Comment