গতরাত থেকে অনেকেই ইউটিউবের নতুন নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন ইনবক্সে, এই নিয়ম নিয়ে নতুন বা পুরাতন কারোরই চিন্তিত হওয়ার কিছু নেই।
আমেরিকার শিশু আইন অনুযায়ী এটা সামঞ্জস্য পূর্ণ করা হয়েছে শুধু।
Children's Online Privacy Protection Act (COPPA) আইনটি ইউটিউব প্রত্যেক ইউটিবারকে মেইল করে জানিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনি আপনার চ্যানেলে কাদের জন্য কন্টেন্ট তৈরি করবেন সেটা ইউটিউব কে পরিস্কার করতে হবে।
মেইড ফর কিডস অথবা নট মেইড ফর কিডস সিলেক্ট করে এখন থেকে ভিডিও আপলোড দিতে হবে। তবে আপনি চাইলে ইউটিউব স্টুডিও থেকে সেটিংস এর এ্যাডভান্স অপশন থেকে পার্মানেন্ট ভাবে আপলোড ফর কিডস অথবা নট ফর কিডস করে দিতে পারেন আপনার চ্যানেলকে।
ডিফল্ট সেটিংস এ আছে প্রতিটি ভিডিও আপলোড করার সময় আপনাকে বলে দিতে হবে এটা কাদের জন্য। ডিফল্ট সেটিংস যেটা আছে সেটাই রেখে দিন তাহলে চ্যানেল পার্মানেন্টলি কিডস বা নট কিডস হয়ে যাবে না।
Wednesday, November 13, 2019
শিশুদের বিষয়ে ইউটিউবের নতুন নিয়ম।
Labels:
YouTube
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment