Thursday, October 25, 2018

ইউটিউবে আবারো ঝড় উঠতে যাচ্ছে!

আমাদের দেশে সহ বিশ্বের অনেক দেশেই এখন ইউটিউবার হওয়ার প্রতিযোগীতা শুরু হয়েছে, বুঝে হোক আর না বুঝেই হোক। বিশেষ করে ইউটিউবে আমাদের দেশের অবস্থা বেগতিক। এতো পরিমাণ আবর্জনা জমা হয়েছে যে অনেক সময় ইউটিউবে ঢুকলে লজ্জায় পড়তে হয়। টাকা ইনকাম করার জন্য গুটি কয়েক মানুষ যে কত নিচে নামতে পারে তা ইউটিউব, ফেইসবুক কিংবা বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইট না আসলে বোঝায় যেত না।
যাইহোক মূল কথায় আসি, গত চব্বিশ ঘন্টায় বেশ কয়েকজনের কাছ থেকে শুনলাম বড় বড় চ্যানেলের মনিটাইজেশন হঠাৎ করেই বন্ধ হয়ে যাচ্ছে! আবার অনেক চ্যানেল মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত না হতেই এ্যাড শো করছে! কেন এ্যাড শো করছে এব্যাপারে বড় একটি ইউটিউব গ্রুপে Minhaz Hussain ভাই(প্রথম বাংলাদেশী হিসেবে ইউটিউব স্পেসে জব করা) বিষয়টা পরিষ্কার করেছেন।
কিন্তু মনিটাইজেশন চালু থাকা বড় চ্যানেল, ক্ষেত্র বিশেষে ভ্যারিফাইড চ্যানেলেরও মনিটাইজেশন বন্ধ হয়ে যাচ্ছে এটার কারণ কি! কারণ হলো আপনার চ্যানেলের টাইটেল, থাম্বনেইল, ট্যাগ ওয়ার্ড, সহ অনেক কিছুই আপলোড দেওয়া ভিডিওর সঙ্গে মিলছে না।
আবার কিছু আইটি বিশেষজ্ঞ তৈরি হয়েছেন যারা চ্যানেলের মনিটাইজেশন অন করে দিচ্ছেন ফেইসবুকে বিজ্ঞাপন দিয়ে ভিডিও বুস্টিং এর মাধ্যমে, এই বিশেষজ্ঞ থেকে দূরে থাকুন(বেশিরভাগ সময় এরা প্রতারণা করে)। নিজে যা পারেন সেটাই ইউটিউবে ভালো মতো আপলোড করুন। কারণ, চ্যানেলের যে কোন একটা ভিডিও র্যাংক করলেই আপনার মনিটাইজেশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে।
ইউটিউবে উল্টা পাল্টা ভিডিও আপলোড করে টাকা ইনকামের দিন বোধহয় শেষ হতে চলেছে, সেইসাথে বিস্ময় জাগানো টাইটেল দিয়ে পাবলিক কে বিভ্রান্ত করার দিনও।

মেধা খাটিয়ে কন্টেন্ট তৈরি করুন, দেশের মুখ উজ্জ্বল করুন।

No comments:

Post a Comment