Thursday, October 25, 2018

আমাদের দেশে যেন প্রচুর ইউটিউবার!

আমাদের দেশে যেন প্রচুর ইউটিউবার, যার মধ্যে ষাট পার্সেন্ট আবার বিভিন্ন ধরনের রিপোর্টার। এই সব রিপোর্টারদের কারণে অনেক সময় যারা ইউটিউব কেন্দ্রিক নিউজ দেখে তারা সত্য মিথ্যা বুঝে উঠতে পারেনা। এদের অদম্য বাসনা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে, এজন্য এদের সহযোগী ছিলো এডোবি ফটোশপ এবং স্লাইড শো। যদিও ইউটিউব ধীরে ধীরে একশন নেওয়া শুরু করেছে তবুও তারা চলছিল। কিন্তু সরকারের একশন শুরু হওয়াতে কিছুটা হলেও দ্রুত গতিতে এদের দৌরাত্ম্য কমবে।
এই অভিযান অব্যাহত থাকুক। এটা শুধুমাত্র গুজব ছড়ানোদের বিরুদ্ধেই না, এটা চলতে থাকুক এদেশে বসবাস করে অন্যের মেধা চুরি করা এবং নোংরা ভিডিও আপলোড করে ইউটিউব কে কলুষিত কারি দের বিরুদ্ধেও।

No comments:

Post a Comment